NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬ | ২৬ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন আইন প্রণেতা ইরান নিয়ে ‘নিম্নমাত্রার’ কৌশলে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ডিগবাজি খেয়ে থ্রো-ইন, সেই বলেই গোল—ভাইরাল ইরানি ডিফেন্ডার সুযোগ পেলে আবারও ‘দেবদাস’ হতে চান শাকিব নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় নিহত তিনশ শিশু: ইউনিসেফ পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: নিউইয়র্কে বিএনপি এমপি মঞ্জুরুল ইসলাম নিউইয়র্ক কনস্যুলেটে জুলাই ঘিরে বিতর্ক, জুলাই-যোদ্ধা বহিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে খুদে শিল্পী অনুশ্রী রায়ের স্বপ্নপূরণ
Logo
logo

চীন চাইলেও ভারতের আপত্তিতে পারেনি পাকিস্তান


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪০ এএম

>
চীন চাইলেও ভারতের আপত্তিতে পারেনি পাকিস্তান

উঠতি অর্থনীতির কিছু দেশের জোট ব্রিকস আরও বড় হলে আপত্তি নেই এর সদস্য রাষ্ট্র ভারতের। তবে জোটে পাকিস্তানকে কোনোভাবে ভিড়তে দিতে চায় না দেশটি। 

ব্রিকসেন সদস্য রাষ্ট্রগুলো হলো- ভারত, রাশিয়া, চীন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা। ২৪ জুন ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর একটি বৈঠক হয়। 

ভার্চুয়ালি অনুষ্ঠিত ওই বৈঠকের আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানেই ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে নিয়ে আপত্তির কথা জানানো হয়েছে। 

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর পাশাপাশি ওই বৈঠকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইরান, মিশর, ফিজি, আলজেরিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া রাষ্ট্রনেতারা। চীন সক্রিয় হলেও শেষ পর্যন্ত নয়াদিল্লির আপত্তিতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পর্যবেক্ষক হতে পারেননি বলে ভারতের পরারাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র দিয়ে খবর প্রকাশ করা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে।  

বিশ্বের গড় অভ্যন্তরীণ উৎপাদনের ২৫ শতাংশেরও বেশি ব্রিকস গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলোর সম্মিলিত জিডিপি। ‘ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’ (এনডিবি)-কে আরও প্রসারিত করার বিষয়টি নিয়ে এ বারের শীর্ষ বৈঠকে আলোচনা হয়েছে। তবে এর জন্য প্রয়োজন ব্রিকস কাঠামোকে ঢেলে সাজানো, যাতে উন্নয়নশীল দেশগুলোর কাছে ব্রিকস একটি উদাহরণ হতে পারে। সে ক্ষেত্রে ব্রিকসের সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও এসেছে মোদি, জিনপিংয়ের আলোচনায়। কিন্তু এ ক্ষেত্রে কোনো অবস্থাতেই পাকিস্তানের নাম আলোচনায় আনতে চাইছে না ভারত।