NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু হচ্ছে ২৮ মে


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০২:০৭ এএম

জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু হচ্ছে ২৮ মে

২৮ মে থেকে শুরু হতে যাচ্ছে ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর আয়োজন করছে। প্রদর্শনী চলবে ১৫ জুলাই পর্যন্ত। 

গতকাল এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের সেমিনার কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

প্রদর্শনীতে স্থান পাবে চিত্রকলা, ছাপচিত্র, আলোকচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, মৃৎশিল্প, কারুশিল্পসহ ১১টি মাধ্যমের ৩০১টি শিল্পকর্ম। এ বছর প্রদর্শনীতে একজন শিল্পীকে দেওয়া হবে গ্র্যান্ড পুরস্কার, যা ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার-২০২৩’ শিরোনামেই প্রদান করা হবে। এ পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা। 

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৭টি গ্যালারিতে চলবে প্রদর্শনী। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 

রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।