মায়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনাকারী একটি কুখ্যাত পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য বলা হয়েছে।
ঝেজিয়াং প্রদেশের একটি আদালত সেপ্টেম্বর মাসে হত্যা, অবৈধ আটক, জালিয়াতি এবং জুয়ার আড্ডা পরিচালনাসহ একাধিক গুরুতর অপরাধে মিং পরিবারের সদস্যদের এই সাজা প্রদান করে।
চীন সীমান্তসংলগ্ন মায়ানমারের ঘুমন্ত শহর লাউকাইং নিয়ন্ত্রণকারী কয়েকটি গোষ্ঠীর মধ্যে মিং পরিবার অন্যতম ছিল।
আদালতের মতে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তাদের প্রতারণামূলক কার্যক্রম এবং জুয়ার আড্ডা থেকে ১০ বিলিয়ন ইউয়ান (১.৪ বিলিয়ন ডলার)-এরও বেশি আয় হয়েছিল।
আদালত জানিয়েছেন, তাদের অপরাধের ফলে ১৪ জন চীনা নাগরিকের মৃত্যু এবং আরো অনেকে আহত হয়েছেন।


