নিউইয়র্কে মাংস খাওয়ার জন্য ঘোড়া জবাই করা যাবে না, এই মর্মে একটি বিলে সই করেছেন গভর্নর ক্যাথি হোকুল। কসাইখানায় ঘোড়া হত্যা নিষিদ্ধ করে আনা এই বিলে গভর্নর সই করলেন জাতীয় ঘোড়া দিবসে। ফলে এখন থেকে মানুষের কিংবা অন্য প্রাণীর খাদ্য হিসেবে ঘোড়া হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ হলো।
কোনো ব্যক্তি বা কর্পোরেশন এই আইনের আওতায় ঘোড়া হত্যা করতে পারবে না।
এছাড়াও একই দিনে গভর্নর আরও একটি বিলে সই করেছেন যাতে পঙ্গু ঘোড়া নিলামে তুলে বিক্রি করলে বাড়তি জরিমানা গুনতে হবে। গাঁধা ও টাট্টু ঘোড়ার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। বর্তমানে এই জরিমান মাত্র ৫ ডলার।
প্রায় ২০ বছর আগে ইউএস কংগ্রেস ১৩ ডিসেম্বরকে জাতীয় ঘোড়া দিবস ঘোষণা করে, আমরা নিউইয়র্কে এই দিনকে পালন করে ঘোড়ার বিরুদ্ধে নিষ্ঠুরতা বন্ধের উদ্যোগ নিলাম, বলেন গভর্নর হোকুল।
এক বিবৃতিতে নিউইয়র্কের কুইন্সের স্টেট সেনেটর যোসেফ আড্যাবো বলেন, এই বিল সকলের প্রিয় এই প্রাণিটিকে নিষ্ঠুরতা থেকে রক্ষা করবে।
নিউইয়র্কে নিষিদ্ধ হলো ঘোড়া জবাই, বিলে স্বাক্ষর গভর্নর হোকুলের
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম


আন্তর্জাতিক রিলেটেড নিউজ
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত
ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান
‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত
যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক
এপেস্টিনের নতুন নথিতে ট্রাম্প সম্পর্কে নারীর বিস্ফোরক সাক্ষাৎকার
রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প

