টানা দুই ম্যাচে রাফিনিয়ার অবিশ্বাস্য হ্যাটট্রিক! ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের জাদুকরী নৈপুণ্যে সেভিয়াকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরো মজবুত করল বার্সেলোনা।
রামোন সানচেজ পিযহুয়ান স্টেডিয়ামে রোববার রাতে ফিনিশিংয়ের দুর্দান্ত প্রদর্শনী দেখান ছন্দে থাকা রাফিনিয়া।
প্রতিপক্ষের মাঠে শুরুতেই অবশ্য ধাক্কা খেয়েছিল বার্সেলোনা। ম্যাচের ১৯তম মিনিটে চমৎকার এক আক্রমণে ফেলিক্স কোরিয়ার ক্রস থেকে নিকট পোস্টে হেডে বল জালে পাঠান ইউসুফ ফোফানা।
দ্বিতীয় অর্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় হান্স ফ্লিকের শিষ্যরা।
৬৯তম মিনিটে সেই ইয়ামালের বাড়ানো চোখধাঁধানো পাস থেকেই অসাধারণ এক ‘চিপ’ করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ২৯ বছর বয়সী রাফিনিয়া।
এই জয়ে লিগে টানা সপ্তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অষ্টম জয় তুলে নিল কাতালান ক্লাবটি। ১ ম্যাচ বেশি খেলে বার্সেলোনার সংগ্রহ এখন ২১ পয়েন্ট, যা দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট বেশি।


