আইসিসি বাংলাদেশের দাবি পূরণ না করলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিনা পাকিস্তান তা পুনর্বিবেচনা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতে খেলতে অস্বীকৃতি জানানো বাংলাদেশের পাশে এভাবে পিসিবি পূর্ণ সমর্থন জানাবে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ তাদের প্রতিবেদনে জানায়।
আজ দেশটির আরেক সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছে, বিসিবির দাবিকে সমর্থন জানিয়ে পাকিস্তান জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি আপাতত স্থগিত করেছে পিসিবি। তবে ভারতীয় সংবাদ মাধ্যম রেভস্পোর্টজ ভিন্ন কিছু জানাচ্ছে।
রেভস্পোর্টজকে পিসিবির সেই সূত্র বলেছে, ‘এটা পিসিবির অবস্থান নয়। পাকিস্তানের সরে দাঁড়ানোর কোনো যুক্তিসংগত কারণ নেই।
বাংলাদেশের বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে গত শনিবার ঢাকায় আইসিসি-বিসিবির প্রতিনিধিদের বৈঠক হয়। তবে কোনো সমাধান পাওয়া যায়নি।
আইসিসি নাকি বিসিবিকে জানিয়েছে, ওইদিন চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। তবে এই দাবি আজ প্রত্যাখ্যান করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেছেন, ‘বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি।


