নামের পাশে অর্জনের কমতি নেই। মাঠের পারফরম্যান্স দিয়ে অহরহ পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার মাঠের বাইরে আরেকটি বড় অর্জনে নাম তুলেছেন তিনি।
এখনো ফুটবল খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নেয়ারের তালিকায় নাম লিখিয়েছেন রোনালদো।
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন রোনালদো। আজন্ম স্বপ্ন বিশ্বকাপ বাদে ফুটবলে জেতা যায় এমন সব পুরস্কারই জিতেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
বিলিয়নেয়ারের আগে অ্যাথলেটদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের কীর্তিও নিজের দখলে রেখেছেন রোনালদো।
বয়স ৪০ হওয়ায় তার পরিবার থামতে বললেও হাজারতম গোল না করে থামবেন না রোনালদো। সম্প্রতি এমনটাই জানিয়েছেন পর্তুগালের কিংবদন্তি। সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার বলেছেন, ‘মানুষ, বিশেষ করে আমার পরিবারের লোকজন বলে, এখন তোমার থামার সময় হয়েছে।
গতকাল (মঙ্গলবার) আরেকটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন রোনালদো। পুরস্কারটির নাম ‘দ্য পর্তুগাল ফুটবল গ্লোবস’। অনুভূতি জানানোর সময় বলেছেন, ‘এটি ক্যারিয়ার শেষের পুরস্কার নয়। এটাকে আমি দেখি বছরের পর বছর প্রচেষ্টা, ডেডিকেশন ও অ্যাম্বিশনের স্বীকৃতি। আমি জিততে পছন্দ করি এবং তরুণ প্রজন্মকে সহায়তা করতে। তারাও আমাকে এই প্রতিযোগিতা চালিয়ে যেতে সহায়তা করছে। আমার এখনো খেলাটির প্রতি প্যাশন রয়েছে।’


