চোট থেকে ফিরেই দুঃসংবাদ দিলেন কোর্তোয়া
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৪, ০২:০৩ পিএম


চলতি মৌসুম শুরুর আগেই গত আগস্টে হাঁটুর চোটের কারণে থিবো কোর্তোয়া ছিটকে যান মাঠের বাইরে। করানো হয় অস্ত্রোপচার। সেই চোট কাটিয়ে গত কিছুদিন ফিরেছিলেন রিয়াল মাদ্রিদের অনুশীলনে। কিন্তু আবারও দুঃসংবাদ দিলেন বেলজিয়ান এই গোলরক্ষক।
অনুশীলনের সময় আবারো হাঁটুতে ব্যথা পেয়েছেন তিনি। তাঁর চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
মৌসুম ধরেই চোটের সঙ্গে লড়াই করছে রিয়ালের খেলোয়াড়রা। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাও।
এই দুজনকেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে স্কোয়াডে রাখার আশা ব্যক্ত করেছিলেন কার্লো আনচেলোত্তি।
আন্তর্জাতিক বিরতির এই সময়টা প্রস্তুতি ম্যাচ খেলে কাটাবে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির যুব দলের সঙ্গে খেলবে দুটি ম্যাচ। সেক্ষেত্রে জাতীয় দলের বাইরে থাকা ফুটবলাররা ম্যাচের আবহ পাবে।
খেলা রিলেটেড নিউজ
ঐতিহাসিক ম্যাচ খেলবে ভারত-জাপান
রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি
বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
‘তোমার কীর্তি চিরকাল মনে থাকবে’ জানিয়ে মেসির অবসরে বেকহ্যামের বার্তা
মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার

