সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা, কটাক্ষ ও অপপ্রচার নতুন কিছু নয়। তবে এসবের মাত্রা দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে বলে মনে করেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ট্রল ও বুলিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।
রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে বুবলী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যেভাবে ট্রল ও বুলিং হচ্ছে, তা দেখে আমার অনেক সহকর্মী আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
মেয়েরাই মেয়েদের নিয়ে এখন বেশি ট্রল করে বলেও মনে করছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে ইদানীং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করছে।
দেশে ও দেশের বাইরে শিল্পীদের নিয়ে নেতিবাচক চর্চা বন্ধ হওয়া উচিত বলেও মত দেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন বুবলী। তিনি বলেন, ‘আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না।
সম্প্রতি একটি অনুষ্ঠানে বুবলীর নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে ঘিরে মা হওয়ার গুঞ্জন ছড়ায়। ভিডিওটি দেখে অনেকেই দাবি করেন, তিনি আবার মা হতে চলেছেন। এর পর থেকেই বিষয়টি নিয়ে গুজব ছড়িয়ে পড়ে নানা মাধ্যমে।


