রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচিত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাস্তি’। লীসা গাজীর পরিচালনায় এই সিনেমায় জুটি বাঁধতে চলেছেন চঞ্চল চৌধুরী ও পরীমনি। এই প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে তাদের।
চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা আসছে আগামী সোমবার।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্পটি বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী ও মানবিক গল্প হিসেবে পরিচিত। গল্পের মূল উপজীব্য গ্রামীণ সমাজব্যবস্থা, পারিবারিক সম্পর্ক, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর নীরব আত্মত্যাগ। গল্পে দুই ভাই—চিদাম ও দুখিরামের পারিবারিক জীবনের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি।
চন্দরা নির্দোষ হয়েও স্বামী ও সমাজের চাপে হত্যার দায় স্বীকার করে নেয়। মৃত্যুদণ্ডের আগে সত্য বলার সুযোগ পেলেও সে আর কিছু বলে না।
চলচ্চিত্রটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান।


