মডেল মেঘনা আলমের কোনো নেই কোনো গয়না, গাড়ি বা আসবাব। পেশায় রাজনৈতিক প্রশিক্ষক হলেও আয় করেন ব্যবসা থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্রে এমনই তথ্য উল্লেখ করেছেন তিনি।
এ নির্বাচনে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করবেন মেঘনা আলম।
জমা দেওয়া হলফনামার তথ্যে দেখা গেছে, মেঘনা আলম পেশায় রাজনৈতিক প্রশিক্ষক। তার শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক শিক্ষা বিষয়ে বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ সনদপ্রাপ্ত।
আয়ের উৎসে মেঘনা আলম উল্লেখ করেছেন, ব্যবসা থেকে বছরে আয় করেন ৫ লাখ ৩০ হাজার টাকা। আর নগদ টাকা আছে ২২ হাজার ৪৬৮ টাকা।
তিনি আরো জানিয়েছেন, সিটি ব্যাংকে তার ১ লাখ ১৫ হাজার টাকার এফডিআর করা আছে। ক্রেডিট কার্ডে ১ লাখ ৫ হাজার ৮৭ টাকা দায় আছে।
হলফনামায় আরো বলা আছে, মেঘনা আলমের অকৃষি জমি আছে শূন্য দশমিক ৬৫২৫ শতাংশ।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মেঘনা আলম ছাড়াও এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীসহ মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।


