আবুল হোসেন, সিলেট
সিলেট-সুনামগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বন্যার্ত মানুষের পাশে আছে পুলিশ।
বৃহস্পতিবার সিলেটে সাহেববাজার স্কুল অ্যান্ড কলেজ আশ্রয় কেন্দ্রে বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পুলিশ তার নির্ধারিত দায়িত্বের পাশাপাশি বন্যার শুরু থেকেই বানভাসি মানুষকে উদ্ধার, থানা ভবনে মানুষকে আশ্রয় দেওয়াসহ বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়া মানুষের পুনর্বাসনে কাজ করছে পুলিশ।
এছাড়াও বন্যাদুর্গত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের নিরাপত্তায় পুলিশ অবিরাম কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আইজিপি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুরে বাঁধঘাট স্কুল মাঠে অবতরণ করেন। সেখানে বানভাসিদের মাঝে পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন তিনি। এরপর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে বিশ্বম্ভরপুর থানায় আশ্রয় নেওয়া বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন।
পুলিশ বন্যার্ত মানুষের পাশে আছে : আইজিপি
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪২ এএম


সারাদেশ রিলেটেড নিউজ
দেশকে সুখী ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে দিনরাত কাজ চলছে : প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
৫২, ৭১ ও ২৪-কে ধারণ করে এগিয়ে যেতে চাই : মির্জা ফখরুল
স্কুলছাত্রী বিন্তি হত্যায় প্রেমিকের দায় স্বীকার
ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
তালা ভেঙে আ. লীগ অফিসে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি
প্রেমের টানে মৌলভীবাজারে চীনা তরুণী, কাল বিয়ে
ঢাকা-১৭ আসনে বিজয়ী তারেক রহমান
ঢাকা-৮ ৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারালেন মির্জা আব্বাস

