সফিউল্লাহ আনসারী, ভালুকা (ময়মনসিংহ) :
ময়মনসিংহে নির্বাচনী সমাবেশ শেষ করে গাজীপুরে ফেরার পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বাস থামিয়ে তার সঙ্গে দেখা করেছেন এক তরুণী। ময়মনসিংহের ভালুকা উপজেলায় সিডস্টোর বাজার এলাকায় বাস থামিয়ে ওই তরুণী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। এই সময় তারেক রহমান বাসের দরজা খুলে দিলে ওই তরুণী তার সঙ্গে কথা বলেন। বিশেষ মূহুর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মূহুর্তেই ভাইরাল
হয়ে যায়।
তারেক রহমানকে ওই তরুণী বলেন, মানুষের সেবা করে, রাজনীতি করে, নিজের পাওয়ারে সংসদে গিয়ে আপনার (তারেক রহমান) সঙ্গে দেখা করে আসবো। আমার রক্তে রাজনীতি, আমি রাজনীতি ছাড়া থাকবো না। আমার জন্য দোয়া করবেন।
এ সময় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি ছবি এগিয়ে দিয়ে তরুণী বলেন, এটা কি নেবেন? তখন তারেক রহমান খালেদা জিয়ার ছবিটি গ্রহণ করেন। ছবি নেওয়ার পর তারেক রহমান ওই তরুণীকে ধন্যবাদ জানিয়ে তার মাথায় হাত বুলিয়ে আদর ও দোয়া করে দেন।
তারেক রহমান এর সাথে কথা বলা
তরুণী উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হেলিম মন্ডল (হলু)র নাতি, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ময়মনসিংহ দ: জেলা যুবদলের সহসম্পাদক আলহাজ্ব আবু সাঈদ জুয়েল এর ভাতিজি এবং হবিরবাড়ী জেনারেল হাসপাতালের পরিচালক ইঞ্জিনিয়ার এবি সিদ্দিক সোহেল এর একমাত্র কন্যা সাফওয়ান সিদ্দিকা রিয়ান। রিয়ান স্থানীয় সাহেরা নায়েব ল্যাবরেটরী হাই স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। সাহেরা নায়েব ল্যাবরেটরী স্কুলের পরিচালক নূর মোহাম্মদ সাগর বলেন, রিয়ান একজন মেধাবী শিক্ষার্থী।


