ফরহাদ খান, নড়াইল:
নড়াইলে যৌতুক মামলায় জাহিদুল শেখকে (৩৪) তিন বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ আদেশ দেন। এছাড়া ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। কারাদন্ডপ্রাপ্ত জাহিদুলের বাড়ি কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে। মামলায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন কাজী জিয়াউর রহমান এবং আসামি পক্ষে বেলায়েত হোসেন।
মামলার বিবরণে জানা যায়, এক লাখ টাকা যৌতুকের দাবিতে ২০২১ সালে ৬ ডিসেম্বর দুপুরে জাহিদুল শেখ তাদের বাড়িতে স্ত্রী সুমি খাতুনকে (২৫) মারপিট করে আটকে রাখেন। পরদিন সুমির ভাই মাওলানা হেদায়েত হোসেনসহ তাদের লোকজন তাকে (সুমি) উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর ১০ ডিসেম্বর জাহিদুল তার শ্বশুরবাড়ি নড়াইল সদরের কাগজীপাড়ায় গিয়ে জানান, যৌতুকের এক লাখ টাকা না দিলে তিনি স্ত্রীর সঙ্গে সংসার করবেন না। এরপর ১২ ডিসেম্বর (২০২১) আদালত মামলা করেন নির্যাতিত গৃহবধূ সুমি খাতুন।
নড়াইলে যৌতুক মামলায় ৩ বছরের কারাদন্ড
প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৪, ০৮:০২ পিএম


সারাদেশ রিলেটেড নিউজ
দেশকে সুখী ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে দিনরাত কাজ চলছে : প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
৫২, ৭১ ও ২৪-কে ধারণ করে এগিয়ে যেতে চাই : মির্জা ফখরুল
স্কুলছাত্রী বিন্তি হত্যায় প্রেমিকের দায় স্বীকার
ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
তালা ভেঙে আ. লীগ অফিসে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি
প্রেমের টানে মৌলভীবাজারে চীনা তরুণী, কাল বিয়ে
ঢাকা-১৭ আসনে বিজয়ী তারেক রহমান
ঢাকা-৮ ৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারালেন মির্জা আব্বাস

