ফ্রান্স থেকে অনুপম বড়ুয়া টিপু:
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে স্থা বাংলাদেশী কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের নতুন ভবনের শুভ দ্বারোদঘাটন ,ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও জ্ঞাতি সম্মেলন সম্পন্ন হয়েছে।
রবিবার (২২ মে ) সকালে অষ্ঠপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীলংকান ধর্মচাক্কা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের।কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার থের'র সঞ্চালনায় মায়ানমারের উ কুমারা ছ্যায়াদ ,ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত কল্যাণ রত্ন থের,ভদন্ত, আনন্দ থের, ভদন্ত' শাসন বংশ ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেল ২ টায় সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন শ্রীলংকান ধর্মচাক্কা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের ।প্রধান অতিথি ছিলেন ভদন্ত থিছ মীনহ ডিন,প্রধান ধর্ম দেশক ছিলেন সেয়াদ উ কুমার। অন্যান্যদের মধ্যে ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত কল্যাণ রত্ন থের, ভদন্ত, আনন্দ থের, ভদন্ত' শাসন বংশ ভিক্ষু প্রমুখ দেশনা করেন।
কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার থের'র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাজু বড়ুয়া, জগত বড়ুয়া উদয়ন, সুরজিত বড়ুয়া, চন্দন বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন রাজীব বড়ুয়া।পঞ্চশীল প্রার্থনা করেন সুধীর বড়ুয়া । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন চয়ন বড়ুয়া, অক্টোপ্যাডে রবিন চৌধুরী।
সবশেষে জগতের সকল প্রাণী শান্তি কামনায় জল ঢেলে পুণ্য উৎসর্গ করা হয়।
বাংলাদেশী কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের নতুন ভবনের দ্বারোদঘাটন ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন
প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৭ এএম


সারাবাংলা রিলেটেড নিউজ
যা জানালেন বাইকে থাকা সেই তরুণী, কী হয়েছিল তার
বই দেখে লেখার অভিযোগ, সাংবাদিকের ওপর ‘হামলা’
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার
নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে উদ্ধার করলেন ঘুরতে যাওয়া কনস্টেবল
আসামির গায়ে একই জামা, পুলিশ কর্মকর্তা বললেন—রংপুরে আরো ২০০ মানুষের গায়ে আছে
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা
গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’

