বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনা দেশে ফিরতেই পারেন। এ জন্য ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, আরো তাড়াতাড়ি আসলে সমস্যা কী? দেশে ফেরার পর তাকে তার আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এত দেরি কেন, আগে আসলে সমস্যা কী? উনি তো এ দেশেই ছিলেন। দেশ ছেড়ে গেলেন কেন- এই প্রশ্নটা তাকে করার দরকার। দেশের মানুষের রোষানলে পড়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল।
এ প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, ‘১৫-১৬ বছর বাংলাদেশের কোথাও দু-চারশ-পাঁচশ লোক জড়ো হলেই শেখ হাসিনা ও তার দলের নেতারা আতঙ্কিত হয়ে পড়তেন। পুলিশ দিয়ে ছত্রভঙ্গ করে দিতেন। উনি (শেখ হাসিনা) ১৬ ডিসেম্বর বা যেদিনই আসেন- তাড়াতাড়ি চলে আসেন। উনি তো এ দেশেরই নাগরিক।
বন্ধ কলকারখানা চালু প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকারি মালিকানাধীন যেসব শিল্প কলকারখানা বন্ধ আছে, সেগুলোর বেশিরভাগই জীবনকাল পাড়ি দিয়েছে। ৬০-৭০ বছরের পুরনো। আমরা এগুলোর তালিকা ও কর্মপন্থা তৈরি করেছি।


