বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) মার্কো রুবিও।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই অভিনন্দন জানান মার্কো রুবিও।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটি এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।
বিএনপির বিজয়ে সর্বপ্রথম অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র।


