NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

নেইমারকে আর্সেনালে দেখতে চান পেতি


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৪ এএম

নেইমারকে আর্সেনালে দেখতে চান পেতি

পিএসজিতে এমএনএম ত্রয়ী যে ভাঙছে, এটা এখন অনেকটাই নিশ্চিত। লিওনেল মেসির সঙ্গে প্যারিসের দলটির বর্তমান চুক্তির মেয়াদ আছে এ মাসের জুন পর্যন্ত। এখনো নতুন চুক্তি নিয়ে কোনো খবর নেই। ইউরোপের সংবাদমাধ্যমগুলো বলছে, প্যারিসে আর থাকছেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।

শুধু মেসিই নন, পিএসজি ছাড়ার কথা নাকি ভাবছেন নেইমারও। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যম নেইমারের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে এমন খবর ছাপার পর বড় ক্লাবগুলোর অনেকেই ব্রাজিলিয়ান তারকাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করে যাচ্ছে। বিশেষ করে ইংলিশ ক্লাবগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য চেলসি ও আর্সেনাল।

নেইমার যদি পিএসজি ছাড়েন, তাহলে ফ্রান্স ও আর্সেনালের সাবেক ফুটবলার এমানুয়েল পেতি তাকে আর্সেনালেই দেখতে চান। তার মতে, নেইমারের জন্যও আর্সেনালে যাওয়াটাই ভালো হবে। সেখানে তিনি ফুটবলটা উপভোগ করতে পারবেন।

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য পেতি ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল ও চেলসিতে খেলেছেন। দুটি দলেই তিনটি করে মৌসুম কাটানো ফ্রান্সের সাবেক মিডফিল্ডার নেইমারকে আর্সেনালে যাওয়ার পরামর্শ দিয়ে রেখেছেন, ‘নেইমার যেকোনো বড় ক্লাবেই মানিয়ে নিতে পারবে। সে আর্সেনালে গেলে আমার ভালো লাগবে এবং আমি মনে করি, তারও ভালো লাগবে।’

পেতি কেন নেইমারকে আর্সেনালে দেখতে চাইছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন, ‘আমি মনে করি, সে টেকনিক্যাল ফুটবল এবং আর্সেনালের ধরনটা পছন্দ করবে। সে নিজেকে অনেকটাই পরিণত করে তুলতে পেরেছে বলে তরুণ খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করবে।’