NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ইসরায়েলের হুঁশিয়ারির মধ্যে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইরানের


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:০২ পিএম

ইসরায়েলের হুঁশিয়ারির মধ্যে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইরানের

আর্ন্তজাতিক ডেস্ক: ‘খাইবার’ নামে চতুর্থ প্রজন্মের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার দাবি করেছে ইরান। এটি দুই হাজার কিলোমিটার এবং এক হাজার পাঁচশ কেজি ওয়ারহেড বিশিষ্ট।

পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে ইসরায়েলের সশস্ত্র বাহিনী প্রধানের এমন হুঁশিয়ারির দুদিন পর ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালাল ইরান।

রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর বিরোধিতা সত্ত্বেও ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে। তেহরান জানিয়েছে, এটি সম্পূর্ণরূপে একটি প্রতিরক্ষামূলক ও প্রতিরোধমূলক কর্মসূচি।

 

ইরানের প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতিতে বৃহস্পতিবার দেশটির নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন (এআইও) এর সর্বশেষ পণ্য উদ্বোধন করা হয়।

ইরানের মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে। তারা বলেছে, তাদের এই ক্ষেপণাস্ত্র চিরশত্রু ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদরেজা আশতিয়ানি বলেন, ইরানের শত্রুদের প্রতি আমাদের বার্তা হলো আমরা দেশ এবং দেশের অর্জনকে রক্ষা করব। বন্ধুদের প্রতি আমাদের বার্তা হলো, আমরা আঞ্চলিক স্থিতিশীলতায় সাহায্য করতে চাই।