NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪১ পিএম

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটার্নস ১৯৭১ ইউএসএ’র আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঞা স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে ২০ মে শনিবার বীর মুক্তিযোদ্ধা মরহুম রুহুল আমিন স্মরণে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খাঁন মিরাজ এবং সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও  রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা ড. আব্দুল বাতেন, সোলেমান আলী, শরীফ কামরুল আলম হীরা, শরাফ সরকার, অধ্যাপিকা মমতাজ শাহনাজ, বদরুজ্জামান খান পান্না, আহসান কিবরিয়া অনু, স্বীকৃতি বরুয়া, জেড এ জয়, শাহাদত হোসেন, আহনাফ আলম, কামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মনির, আলী হোসেন কিবরিয়া, নুরুল ইসলাম, এড. রুবাইয়া রহমান, কবি হাসান আব্দুল্লাহ, কবি সালেয়া ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এস এম হাসান, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা লাভলু আনসার, সৈয়দ এনায়েত আলী, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সহিদুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাদেক, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বাবলু, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন খাঁন আনসারী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, সুলতান হোসেন আহমদ, আশরাফ মাসুম, জাহাঙ্গীর হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা নূরে আলম বাবু প্রমুখ। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে বারবার শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখার বিকল্প নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে।