NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে বিশ্ব মেডিটেশন দিবস পালিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

নিউইয়র্কে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

নিউইয়র্ক: আমেরিকা, বাংলাদেশসহ দেশে দেশে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। নিয়মিত মেডিটেশন করলে টেনশন, হতাশা, বিষন্নতা, অস্থিরতা দূর হয়। মাথা ঠান্ডা থাকে, মন হয় প্রশান্ত। এর মধ্য দিয়ে অর্জিত হয় সুস্থতা, সাফল্য, প্রশান্তি।
এই বানীকে বিশ্বময় ছড়িয়ে দিতেই গত ২১ মে রোববার পালিত হয় বিশ্ব মেডিটেশন দিবস। নিউইয়র্কে দিবসটি পালন উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করে কোয়ান্টাম সোসাইটি কুইন্স।
২১ মে সকালে কোয়ান্টাম সোসাইটি কুইন্সের দায়িত্বশীল শামীম আহমেদ এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারির শুভেচ্ছা বাণীর অডিও শোনানো হয়।
সময় যোগ ব্যায়ামের আসন উজ্জীবন অনুশীলন সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন প্রত্যয়ন পাঠ করানো হয়।
বাংলাদেশে বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার অগ্রপথিক কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শহীদ আল বোখারি মহাজাতক মেডিটেশন দিবস উপলক্সে রেকর্ডেড বক্তব্য প্রদান করেন এবং দিবসটি উপলক্ষে অংশগ্রহনকারীদের বিশেষ মেডিটেশন করান।
আয়োজন উপলক্ষে বক্তৃতাকালে কোয়ান্টাম সোসাইটি কুইন্স এর মোমেন্টিয়ার অধ্যাপক ইমাম উদ্দীন চৌধুরী বলেন, শারিরিক, মানসিক, সামাজিক আত্মিক ফিটনেস এর জন্য সারা পৃথিবীর মানুষের মধ্যে মেডিটেশনের বাণী ছড়িয়ে দিতে হবে।
মানুষকে টেনশন, হতাশা, বিষন্নতা অস্থিরতা মুক্তি দিতে জাতিসংঘ ২১ মে দিনটিকে বিশ্ব মেডিটেশন দিবসের স্বীকৃতি দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ব্রঙ্কস এবং কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি নিউইয়র্ক ভিন্ন ভিন্ন লোকেশনে বিশ্ব মেডিটেশন দিবসের পালনের আয়োজন করে।
বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কোয়ান্টাম দুইশর বেশি স্থানে মেডিটেশন দিবস পালনের আয়োজন করে কোয়ান্টাম।

উল্লেখ্য, নিয়মিত মেডিটেশন চর্চার মাধ্যমে সুস্বাস্থ্য, সাফল্য প্রশান্তি অর্জনের জন্য মানুষকে উৎসাহী করে তুলতে গত ত্রিশ বছর ধরে কাজ করে যাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। বিশ্ব মেডিটেশন দিবসের এবারের প্রতিপাদ্য ছিলোভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমিবাংলাদেশ।