NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইসরায়েলি বাহিনীর গুলি, নিহত ৩ ফিলিস্তিনি


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৭ এএম

ইসরায়েলি বাহিনীর গুলি, নিহত ৩ ফিলিস্তিনি

আর্ন্তজাতিক ডেস্ক: ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ছয়জন। স্থানীয় সময় সোমবার (২২ মে) ভোরে পশ্চিম তীরের নাবলুস এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইসরায়েলি সৈন্যদের সাথে সংঘর্ষে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তখন থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বাড়ছেই।

 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষের সময় ইসরায়েলি সৈন্যদের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা মধ্যরাতে ক্যাম্পে হামলা চালায়। পরে ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

সূত্র : সিনহুয়া