NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফ্রান্সের মার্সেইতে বন্দুক হামলায় নিহত ৩


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:২৭ পিএম

ফ্রান্সের মার্সেইতে বন্দুক হামলায় নিহত ৩

আর্ন্তজাতিক ডেস্ক: দক্ষিণ ফরাসি শহর মার্সেইতে একটি গাড়িতে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িতে মোট পাঁচজন ছিলেন । তারা একটি নাইটক্লাব থেকে বের হয়ে গাড়িতে উঠলেই গুলি চালানো হয়। অজ্ঞাত হামলাকারীরা বন্দুক হামলা চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশের ধারণা এই ঘটনার সঙ্গে মাদক ব্যবসার যোগসাজশ রয়েছে। বার্তা সংস্থা এএফপি বলছে,  মার্সেইতে এ পর্যন্ত মাদক সংক্রান্ত হত্যাকাণ্ডের সংখ্যা এটা নিয়ে ২১ দাঁড়িয়েছে। এই শহরে   সাম্প্রতিকালে মাদক সহিংসতা বেড়েছে। 

 

হামলার শিকার ওই ৫জনের বয়সই ২০ এর মধ্যে।

নাইটক্লাব থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই তাদের ওপর গুলি চালানো হয়। তদন্তকারীরা ফরাসি সংবাদ মাধ্যমকে বলেছে, এই পাঁচজনই পুলিশের কাছে পরিচিত ছিল এবং তারা একটি হাউজিং এস্টেটে বাস করত যেখানে মাদক অপরাধ ব্যাপক। পুলিশ আরো জানার ঘটনাস্থলের কাছে অন্য একটি গাড়িতেও আগুন লাগে সেটাও মাদক সহিংসতার দিকে ইঙ্গিত করে, কারণ অপরাধীরা প্রায়ই প্রমাণ নষ্ট করতে তাদের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। 

 

এই ঘৃণ্য অপরাধের অপরাধীদের খুঁজে বের করতে এবং এই সহিংসতার পেছনে জড়িতদের নেটওয়ার্ক ভেঙে দিতে পুরো পুলিশ বাহিনীকে নিয়োজিত করা হয়েছে বলে জানায় কতৃপক্ষ।

গত সপ্তাহান্তেও অফিসাররা তিনটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেলসহ অস্ত্রশস্ত্র জব্দ করেছে এবং মাদক ব্যবসার সাথে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

 

সূত্র : বিবিসি