NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঋষি সুনাকের ‘লাল মোজা’ নিয়ে জাপানিদের মাতামাতি


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৪ এএম

ঋষি সুনাকের ‘লাল মোজা’ নিয়ে জাপানিদের মাতামাতি

গ্রুব অব সেভেন (জি-৭) জোটের সম্মেলনে অংশ নিতে বর্তমানে জাপানের হিরোশিমা শহরে আছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

জাপানে পৌঁছানোর পর বৃহস্পতিবার (১৮ মে) রাতে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে নৈশভোজে অংশ নেন সুনাক। সেখানেই জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি তোলেন তিনি। ছবিটিতে দেখা যায়— তিনি একটি লাল মোজা পরে আছেন। আর সেই মোজার দিকে হাতের আঙ্গুল দিয়ে ইঙ্গিত করছেন কিশিদা। এ সময় দুইজনই হাসছিলেন।

আর সুনাকের এই লাল মোজা পরিহিত ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ জাপানিদের মধ্যে বেশ মাতামাতি চলছে। কারণ সুনাক যে মোজা জোড়া পরে আছেন সেটিতে হিরোশিমা টোয়ো কার্প নামের একটি ক্রীড়া দলের লোগো রয়েছে।

হিরোশিমা টোয়ো কার্প নামের এ দলটি জাপানের পেশাদার বেসবল লিগে খেলে থাকে। হিরোশিমা শহর ভিত্তিক এ দলটি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সবচেয়ে প্রিয় এবং তিনি এটিকে সমর্থন করেন।

মূলত জাপানি প্রধানমন্ত্রীর প্রিয় জিনিসগুলো সম্পর্কে জানার পরই ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক এ মোজা পরে তাকে চমকে দিয়েছেন।

এ বিষয়টিই জাপানিদের বেশ অভিভূত করেছে। তাদের মতে সুনাক বেশ ভালোই প্রস্তুতি নিয়ে এরপর হিরোশিমায় এসেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘পছন্দের সবকিছুকে ছাড়িয়ে গেছে। আর আমি খুবই অবাক হয়েছি এই ব্রিটিশ কতটা প্রস্তুতি নিয়ে এসেছে।’

হিরোশিমার একটি মোজার দোকান টুইটে লিখেছে, ‘এর থেকে ভালো খবর আর হতে পারে না।’ পাশে একটি কান্নার ইমোজি ব্যবহার করেছে দোকানটি।

রাজধানী টোকিওতে অবস্থিত ব্রিটিশ দূতাবাস এই দুই নেতার ছবিটি প্রকাশ করে। ছবিটির শিরোনামে দূতাবাস লিখেছে, ‘দুই প্রধানমন্ত্রী আরও ঘনিষ্ঠ হচ্ছেন।’