NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বাজেট বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৯:০৫ এএম

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বাজেট বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষা ও মানবসম্পদ মিলিয়ে বাজেট শতকরা তিন ভাগের কাছাকাছি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বর্তমানে এই খাতে বরাদ্দ প্রায় ৯০ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। আগের তুলনায় বাজেট বেড়েছে, তবে তা আরো বাড়াতে হবে। 

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে লার্নিং লস নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু বরাদ্দ নয়, ভালো মানের কারিকুলাম ও শিক্ষক না থাকলে আউটকাম পাওয়া যাবে না। বর্তমানে একটি ভালো শিক্ষাক্রম হয়েছে। শিক্ষক নিয়োগ ও তাঁদের উন্নয়নে আমরা কাজ করছি। এসব কাজ শেষ হলে বরাদ্দ বাড়বে। শিক্ষায় একটি মেগাপ্রজেক্ট হবে। শিক্ষকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা যত ভালো করতে পারব, আমরা তত এগিয়ে যেতে পারব। শিক্ষা রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আরো অনেক ভালো করার চেষ্টা করছি।’

বৈশ্বিক অতিমারি করোনার কারণে সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষায় এর প্রভাব পড়েছে। তবে লার্নিং লস বা গ্যাপ পূরণে সময় লাগবে। একটি বা দুটি শিক্ষাবর্ষে তা পূরণ হবে তেমন নয়। করোনায় ক্ষতির পাশাপাশি অনেক সম্ভাবনাও তৈরি হয়েছে। শিক্ষার্থীরা নিজেরা চেষ্টা করে শেখার যোগ্যতা অর্জন করেছে, প্রযুক্তি ব্যবহার শিখেছে।’

গবেষণা প্রতিবেদনের ওপর মতামত দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী। অনুষ্ঠানে বক্তব্য দেন গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সচিব ফরিদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিটিবি সদস্য এ কে এম রেজাউল হাসান।