NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

বাল্টিক সাগরে ফ্রান্স-জার্মানির বিমান তাড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:১৬ পিএম

বাল্টিক সাগরে ফ্রান্স-জার্মানির বিমান তাড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়া বাল্টিক সাগরে সামরিক জোট ন্যাটোভুক্ত দেশ জার্মানি ও ফ্রান্সের দুটি যুদ্ধবিমানকে ধাওয়া দিয়েছে। স্থানীয় সময় সোমবার রাশিয়ার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

মস্কোর দাবি, আকাশসীমা লঙ্ঘন করায় ওই যুদ্ধবিমানকে এসইউ-২৭ নামের সামরিক বিমান দিয়ে ধাওয়া করা হয়।

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ান ফেডারেশন সীমান্ত থেকে বিদেশি সামরিক বিমানগুলোকে সরিয়ে দেওয়ার পরে রুশ যুদ্ধবিমান নিরাপদে তার বিমানঘাঁটিতে ফিরে আসে।

 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বাল্টিক সাগরে জার্মানির পি- থ্রিসি অরিয়ন জার্মান বিমান ও ফ্রান্স নৌবাহিনীর আটলান্টিক টু বিমানকে ধাওয়া করে রুশ যুদ্ধ বিমান।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক নিয়ম অনুসারে রুশ যুদ্ধবিমান অপারেশনটি সম্পন্ন করেছে। গত মার্চে কৃষ্ণ সাগরে একটি মার্কিন ড্রোন ধ্বংস করে রাশিয়ার যুদ্ধবিমান।