NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

মেরিল্যান্ডে গুলি, ভারতীয় বংশোদ্ভূত যুবক নিহত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:২১ এএম

মেরিল্যান্ডে গুলি, ভারতীয় বংশোদ্ভূত যুবক নিহত

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। স্থানীয় সময় সোমবার মেরিল্যান্ড প্রদেশের কুইন্স এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা।

জানা গেছে, বাড়ির কাছেই দক্ষিণ ওজোন পার্কের পাশে একটি এসইউভি গাড়িতে বসে ছিলেন ৩১ বছর বয়সি সতনাম সিং। বিকেল ৩:৪৫ নাগাদ এক বন্দুকধারী গুলি চালাতে শুরু করে। গুলি লাগে সতনামের বুকে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যু হয়।

গোয়েন্দারা এখনও নিশ্চিত নন যে সতনামই আততায়ীর লক্ষ্য ছিলেন কি না। জানা গেছে, ওই এসিউভি গাড়িটি সম্ভবত এক বন্ধুর কাছ থেকে ধার নিয়েছিলেন তিনি। সেই বন্ধুটিই হয়তো আততায়ীর নিশানায় ছিল। ভুল করে সতনামের ওপর গুলি চালিয়ে থাকতে পারে।

পুলিশের রিপোর্টে বলা হয়েছে, পায়ে হেঁটে এসে গুলি চালায় বন্দুকবাজ। কিন্তু স্থানীয়রা বলছেন, একটি রুপালি সেডান গাড়িতে এসেছিল আততায়ী। সতনামের গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গুলি চালায় সে। সতনাম ছিলেন খুবই শান্ত এবং দয়ালু, বলছেন তার প্রতিবেশী ক্রিস্টিনা।