NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৬, ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের মার্কিন উপস্থিতি নিরাপত্তা নয়, অস্থিতিশীলতা : ইরান সাইবার ক্রাইম নিয়ে প্রতিবেদন : পুলিৎজার জিতলেন দুই ভারতীয় সাংবাদিক ‘রকস্টার’-এ ভিন্ন লুকে শাকিব খান বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নুসরাতের নামে গেজেট হবে কিনা, জানাল ইসি ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট নায়ক থেকে নেতা—থালাপতি বিজয়ের রাজনৈতিক জয়যাত্রা
Logo
logo

নায়ক ফারুকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৪ পিএম

নায়ক ফারুকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

আজ সোমবার এক শোক বার্তায় তিনি বলেন, বরেণ্য এ শিল্পী ও রাজনীতিবিদের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। 

সোমবার সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নায়ক ফারুকের ছেলে রোশান হোসেন। তিনি জানান, মঙ্গলবার ভোরের ফ্লাইটে ঢাকায় আনা হবে অভিনেতা ফারুকের মরদেহ।

১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমার তার অভিষেক হয়। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন কবরী। এরপর ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় ‘আবার তোরা মানুষ হ’ ও ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’ এ দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি।

প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।