NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

হৃতিক-প্যাটিনসনকে টপকে সবচেয়ে সুদর্শন পুরুষ ভি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:৩৮ এএম

>
হৃতিক-প্যাটিনসনকে টপকে সবচেয়ে সুদর্শন পুরুষ ভি

সুদর্শন তারকা হিসেবে খ্যাতি রয়েছে বলিউড তারকা হৃতিক রোশনের। তাকে বলা হয় বলিউডের গ্রিক গড। আবার হলিউডের রবার্ট প্যাটিনসন, পল রুড কিংবা ডেভিড বেকহামও হ্যান্ডসাম পুরুষ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত।

তবে তাদের সবাইকে টপকে একটি জরিপে সবচেয়ে সুদর্শন পুরুষের খেতাব পেয়েছেন বিটিএস তারকা ভি। কোরিয়ান এই শিল্পীকে ২০২২ সালের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ বলে জানিয়েছে টেকনো স্পোর্টস নামের একটি ম্যাগাজিন।

সোমবার (২৭ জুন) সবচেয়ে হ্যান্ডসাম ১০ জন পুরুষের তালিকা প্রকাশ করেছে ওই ম্যাগাজিন। সেখানে শীর্ষস্থান দখল করেছেন তুমুল জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর কিম তেহিয়ং। যিনি ভক্তদের কাছে ভি নামেই পরিচিত।

দ্বিতীয় স্থানে রয়েছেন হলিউড তারকা পল রুড। ‘ফ্রেন্ডস’ খ্যাত এই অভিনেতা সুদর্শন চেহারা ও ব্যক্তিত্বের জন্য ভক্তদের কাছে সমাদৃত। তৃতীয় স্থানে আছে আরেক হলিউড তারকা রবার্ট প্যাটিনসনের নাম।

হৃতিক রোশন আছেন তালিকার চার নম্বর স্থানে। সুঠাম দেহ, সুদর্শন চেহারা আর ব্যক্তিত্বের জন্য তিনি বরাবরই প্রশংসিত ও জনপ্রিয়। তিনিই একমাত্র বলিউড তারকা, যিনি এই তালিকায় জায়গা করে নিয়েছেন।

টেকনো স্পোর্টসের এই তালিকায় আরও আছেন ডেভিড বেকহাম, ইদ্রিস এলবা, ওমর বোরকান আল গালা, টম ক্রুজ, ক্রিস ইভান্স ও নোয়াহ মিলস।