NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

১৪ মে থেকে কুয়েত প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:০৩ এএম

১৪ মে থেকে কুয়েত প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা

কুয়েত প্রবাসীদের বহুল আকাঙ্ক্ষিত ই-পাসপোর্ট সেবা আগামী ১৪ মে চালু হতে যাচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে পাসপোর্ট কার্যক্রমের প্রস্তুতি।

সোমবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এনআইডি তথা জাতীয় পরিচয়পত্র দিয়ে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে অনলাইন জন্মনিবন্ধনের ইংরেজি সনদ দেখিয়ে আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়িত করা লাগবে না।

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। www.epassport.gov.bd এই লিংকে গিয়ে আবেদন করা যাবে। অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র না থাকল তার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করতে হবে। পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট দেখাতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র, ড্রাইভার ও শ্রমিকদের ই-পাসপোর্ট তৈরিতে খরচ ৫ বছর মেয়াদি হলে ৯ দশমিক ৫ দিনার। ১০ বছর মেয়াদি হলে ১৫ দশমিক ৫ দিনার। তবে জরুরিভাবে করলে ৫ বছর মেয়াদি ১৪ দিনার, ১০ বছর মেয়াদি ২৩ দশমিক ৫ দিনার খরচ হবে।

 

অন্য পেশাজীবীদের ক্ষেত্রে ৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট ৩১ দিনার, ১০ বছর মেয়াদি হলে ৩৮ দশমিক ৫ দিনার। তবে জরুরিভাবে করলে ৫ বছর মেয়াদির জন্য খরচ হবে ৪৬ দশমিক ৫ দিনার এবং ১০ বছর মেয়াদি ৫৪ দিনার।