NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জুন থেকে ফিলিস্তিনিদের খাদ্যসহায়তা বন্ধ করছে জাতিসংঘ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ০৩:০১ এএম

জুন থেকে ফিলিস্তিনিদের খাদ্যসহায়তা বন্ধ করছে জাতিসংঘ

আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) তহবিলের তীব্র ঘাটতির কারণে আগামী মাস থেকে ২ লাখ ফিলিস্তিনির খাদ্য সহায়তা স্থগিত করতে যাচ্ছে। ডব্লিউএফপি এর ফিলিস্তিনের একজন সিনিয়র কর্মকর্তা রবিবার এ কথা জানান। 

ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর সামের আবদেলজাবের জেরুজালেম থেকে ফোনে রয়টার্সকে বলেন, ‘তীব্র তহবিল ঘাটতির কারণে ডব্লিউএফপি সীমিত সম্পদ ব্যবহার করতে গিয়ে এই বেদনাদায়ক সিন্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আগামী জুন মাস থেকে ২ লাখের বেশি ফিলিস্তিনিকে খাদ্যসহায়তা বন্ধ করে দেওয়া হবে। এ সংখ্যা ডব্লিউএফপির পক্ষ থেকে সহায়তা পাওয়া ফিলিস্তিনিদের ৬০ শতাংশ।’

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গাজায় এবং পশ্চিম তীরে। যেখানে খাদ্য নিরাপত্তাহীনতা এবং গরিব মানুষের সংখ্যা বেশি। জাতিসংঘের এজেন্সি দরিদ্র ফিলিস্তিনিদের জন্য জনপ্রতি ১০.৩০ ডলার মূল্যের মাসিক ভাউচার এবং খাবারের উভয়ই দিয়ে থাকে যার ওপর জুন থেকে প্রভাব পড়বে। ২০০৭ সাল থেকে গাজা ইসলামপন্থী হামাস গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়ে আসছে। সেখানে ২.৩ মিলিয়ন মানুষ বসবাস করে। ফিলিস্তিনি এবং জাতিসংঘের রেকর্ড অনুসারে, এদের মধ্যে ৪৫ শতাংশ বেকার এবং ৮০ শতাংশ আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভরশীল। 

খাদ্যসহায়তার কার্যক্রম বন্ধ করার প্রভাব সম্পর্কে সামের আবদেলজাবের বলেন, কঠিন ও অবশ্যম্ভাবী এ সিদ্ধান্তের প্রভাব সম্পর্কে ডব্লিউএফপি বুঝতে সক্ষম। মৌলিক চাহিদা পূরণে হাজার হাজার ফিলিস্তিনি জাতিসংঘের খাদ্যসহায়তার ওপর নির্ভরশীল, তারা মারাত্নক সমস্যায় পড়বে। ইউএন গাজা এবং পশ্চিম তীরে ১ লাখ ৪০ হাজার মানুষকে সহায়তা দেওয়া অব্যাহত রাখবে বলে জানিয়েছেন আবদেলজাবের। 

সূত্র : রয়টার্স