NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেলের বাবার ইন্তেকাল


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪১ পিএম

নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেলের বাবার ইন্তেকাল

নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলামের পিতা হাজী মোহাম্মদ সুলতান হোসেন (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৭ মে) বিকেল ৫টা ১৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়ে মারা যান তিনি।

ডেপুটি কন্সাল জেনারেল এস এন নাজমুল হাসান জানান, মরহুমের নামাজে জানাযা স্থানীয় সময় সোমবার বাদ যোহর (বাংলাদেশ সময় মঙ্গলবার প্রথম প্রহর) জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে অনুষ্ঠিত হবে। একইদিন রাতের ফ্লাইটে তার লাশ বাংলাদেশে পাঠানো হবে। মাদারিপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সোসাইটির মো. রব মিয়া এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সেক্রেটারি মো. আবুল কাশেম, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও ও চেয়ারম্যান আলিম খান আকাশ পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।