NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করার নির্দেশ রাষ্ট্রপতির


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৩ এএম

জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করার নির্দেশ রাষ্ট্রপতির

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জনগণের অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করার জন্য মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।

সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরীর নেতৃত্বে বঙ্গভবনে একটি প্রতিনিধি দল বার্ষিক অডিট রিপোর্ট জমা দেওয়ার সময় রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।

তিনি অডিট আপত্তি নিষ্পত্তিতে আরো তৎপর হওয়ার নির্দেশ দেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব অপরিসীম।


মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রপতির নিকট ৪৭টি অডিট ও হিসাব রিপোর্ট  পেশ করেন। এ সময় সিএজি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

 

সূত্র : বাসস।