NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

পোর্ট সুদান থেকে জেদ্দায় যাচ্ছেন ১৩৫ বাংলাদেশি


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৮:৪২ পিএম

পোর্ট সুদান থেকে জেদ্দায় যাচ্ছেন ১৩৫ বাংলাদেশি

ঢাকা: সুদান ছাড়ার জন্য দেশটির বন্দরে এসে চার দিনেও জাহাজ না পেয়ে ফ্লাইটে করে জেদ্দার উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশিরা। আটকে পড়া প্রায় ৬৫০ বাংলাদেশির মধ্যে ১৩৫ জন ফ্লাইটে করে জেদ্দার উদ্দেশে যাত্রা করেছেন। জেদ্দার বাংলাদেশ মিশনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পোর্ট সুদান থেকে জেদ্দায় ফিরতে প্রায় ৬৫০ বাংলাদেশি অপেক্ষায় ছিলেন। ট্র্যাভেল পারমিট ইস্যু ও জাহাজের শিডিউল পেতে দেরি হওয়ায় তারা জেদ্দায় পৌঁছতে পারছিলেন না। পরে জাহাজ না পাওয়ায় ফ্লাইটে রবিবার (৭ মে) সকালে ১৩৫ জনকে জেদ্দায় নেওয়া হচ্ছে। সুদানপ্রবাসীরা যেদিন জেদ্দা পৌঁছবেন সেদিন থেকেই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। 

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানে বড় ধরনের সংঘাত চলছে। খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসা ও অফিস আক্রান্ত হয়েছে। এ ছাড়া বাংলাদেশিরাও লুটপাটের শিকার হয়েছেন। 

সংঘাত শুরুর সময় সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি ছিলেন বলে ধারণা করা হয়। তাঁদের মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। সুদান পরিস্থিতি অনিরাপদ হওয়ায় বাকিদেরও ফিরে আসতে বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে।