NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাজার সামনে নীল পোশাক পরিহিত নারী কে?


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৪, ০৮:৩৯ এএম

রাজার সামনে নীল পোশাক পরিহিত নারী কে?

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষ্যে শনিবার (৬ মে) ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে উপস্থিত হন কয়েক হাজার অতিথি। নানান রঙ ও ঢংয়ের পোশাক পরে ইতিহাসের স্বাক্ষী হতে আসেন তারা। তবে এরমধ্যে সবার নজর কেড়েছেন নীল পোশাক পরিহিত এক নারী।

তৃতীয় চার্লসের মাথায় রাজমুকুট পরিয়ে দেওয়ার পর ওই নারীকে রাজার সামনে সামনে হাঁটতে দেখা যায়। তার হাতে ছিল ‘সোর্ড অব অফারিং’ তরবারি।

এই তরবারিটি রাজার হাতে তুলে দেন ক্যান্টাবারির আর্চবিশপ। পরবর্তীতে সেটি নিজের হাতে নিয়ে এগিয়ে যান ওই নীল পোশাক পরিহিত নারী। এই তরবারিটি ইংল্যান্ডের খ্রিস্টান চার্চের প্রতিনিধিত্ব করে। রাজার হাতে তরবারিটি তুলে দেওয়ার অর্থ হলো— তিনি ইংল্যান্ডের সব চার্চ রক্ষার দায়িত্ব নিলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিশ্ববাসীর কাছে ওই নারী অপরিচিত হলেও যুক্তরাজ্যে তিনি বেশ পরিচিত। তার নাম হলো প্যানি মরডান্ট। তিনি যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য। ২০১০ সাল থেকেই কনজারভেটিভ পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় যুক্তরাজ্যের সংসদ হাউজ অব কমন্সে রয়েছেন তিনি।

প্যানি মরডান্ট ‘সোর্ড অব অফারিং’ তরবারিটি বহন করেছেন কারণ তিনি বর্তমান হাউজ অব কমন্সের নেতা। এছাড়া তিনি প্রিভি কাউন্সিলের লর্ড প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। জ্যেষ্ঠ সংসদ সদস্যদের নিয়ে তৈরি এই প্রিভি কাউন্সিল রাজার উপদেষ্টা হিসেবে কাজ করে।

গত বছর বরিস জনসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন প্যানি মরডান্ট। এর অংশ হিসেবে দলীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর প্রধানমন্ত্রী হতে পারেননি।