NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এবারের বন্যায় ৩৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৯ পিএম

এবারের বন্যায় ৩৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

ঢাকা : দশ দিন পর সিলেট ও সুনামগঞ্জে বন্যার ক্ষত শুকাতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত নেই বললেই চলে। তাপমাত্রাও স্বাভাবিক রয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, আপাতত এ অঞ্চলে নতুন করে বন্যার শঙ্কা নেই। 

ফলে আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছে মানুষ। তবে পানিবাহিত রোগ এবং বিশুদ্ধ পানি ও খাবারের সংকট এখনো কাটেনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে এবারের বন্যায় দেশের ১৮টি জেলা প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩ লাখ মানুষের। 

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে গত ১৪ জুন থেকে শুরু হওয়া ঢলের পানিতে সৃষ্ট বন্যায় দেশের ১৮ জেলার ৬৮ উপজেলার ৩৯৮ ইউনিয়ন প্লাবিত হয়। এতে ৫ লাখ ৬২ হাজার ৯২৬ জন মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এদের মধ্যে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৩৩ লাখ, আর মারা গেছেন ১৮ জন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে মৃত্যু হয়েছে ৪২ জনের। 

বন্যা কবলিত জেলার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেট জেলার ১৩টি উপজেলার ৫টি পৌরসভা এবং ১টি সিটি করপোরেশনের আংশিক প্লাবিত হয়। ৯৯টি ইউনিয়নের ৩ লাখ ৩৬ হাজার ৬৫৪টি পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য মতে, এবারের বন্যায় সুনামগঞ্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সুনামগঞ্জের বেশ কিছু এলাকা ৯০ ভাগ পানিতে ডুবে যায়। সুনামগঞ্জের ১১ উপজেলার ৮৮ ইউনিয়নের ৯০ হাজার পরিবারের সাড়ে ৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এদিকে সিলেটে নতুন করে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

উল্লেখ্য, ভারতের চেরাপুঞ্জি থেকে নেমে আসা ঢলের জলে গত ১৪ জুন থেকে দেশের উত্তর- দক্ষিণাঞ্চল প্লাবিত হতে শুরু করে। যা পরবর্তীতে ভয়াবহ বন্যায় রূপ নেয়।