NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইতালির আনকোনায় ‘ফ্রেন্ড সার্কেল’র আয়োজনে ঈদ পুনর্মিলনী


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:১০ এএম

ইতালির আনকোনায় ‘ফ্রেন্ড সার্কেল’র আয়োজনে ঈদ পুনর্মিলনী

ঢাকা: ইতালির বন্দর নগরী আনকোনায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ফ্রেন্ড সার্কেলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গ্রীল পার্টি অনুষ্ঠিত হয়েছে। আনকোনার স্থানীয় একটি পার্কে আনন্দমুখর পরিবেশে শতাধিক নারী-পুরুষ ও শিশু-কিশোর কিশোরীদের অংশগ্রহণে আয়োজনটি মিলন মেলায় পরিণত হয়।

ভূমধ্যসাগরের কোল ঘেঁষা বন্দর নগরীর এই পার্কে দুপুর ২টা থেকে রাত পর্যন্ত একদিকে খাওয়া-দাওয়া, অন্যদিকে আনন্দ উৎসব চলতে থাকে। প্রবাসী বাংলাদেশিদের আনন্দ উল্লাস দেখে মনে হয়েছিল ইতালি নয়, এ যেন এক খণ্ড বাংলাদেশ।

উৎসব আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনকোনার ব্যবসায়ী ফিরোজ বেপারী, মাদারীপুর জেলার আহ্বায়ক কমিটির সভাপতি দেলোয়ার মাতুব্বর, কমিউনিটি নেতা আলমদার মাতুব্বর, বাসার মাতুব্বর, ওবায়দুল খান, সেলিম ফকির, সুমন ভুইয়া, নিজাম উদ্দিন, ইদ্রিস খন্দকার, আনোয়ার হোসেন, মিলন মিয়া ও সোহরাপ হোসেন। 

 

এছাড়াও কমিটির সভাপতি সাঈদ মাতুব্বর ও সাধারণ সম্পাদক সকলকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় শিশু-কিশোরদের দৌড় প্রতিযোগিতা ও নারীদের মধ্যে হাঁড়িভাঙা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতৃবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।