NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : জাপান


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৯:২৫ এএম

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : জাপান

ঢাকা: নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি।

তিনি বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয়। এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে যারাই ক্ষমতায় থাকুক জাপান বাংলাদেশের সঙ্গে কাজ করবে।

বুধবার (০৩ মে) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য জানতে চাইলে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে জাপানের রাষ্ট্রদূত বলেন, প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে সহযোগিতা দিতে আগ্রহী জাপান। এ লক্ষ্যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। প্রতিরক্ষা সরঞ্জাম সহায়তা নিয়ে আলোচনা চলছে। 

তবে কোন কোন সরঞ্জাম দেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে জাপানের রাষ্ট্রদূত বলেন, এ সফরে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন।

এক প্রশ্নের উত্তরে জাপানের রাষ্ট্রদূত বলেন, শেখ হাসিনা জাপান সফরের আগে বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক কৌশল (আইপিএস) ঘোষণা করেছে। বাংলাদেশের আইপিএসের সঙ্গে জাপানের আইপিএসের অনেক সামঞ্জস্য রয়েছে। এর ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে উভয় দেশ আগামীতে একযোগে কাজ করতে সক্ষম হবে।

তিন দেশ সফরের অংশ হিসেবে ২৫-২৮ এপ্রিল প্রথমে জাপান সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।