NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শাফিনের সুরের মূর্ছনায় মাতোয়ারা প্যারিস


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:১০ এএম

শাফিনের সুরের মূর্ছনায় মাতোয়ারা প্যারিস

মাইলসের ভোকাল গিটারিস্ট শাফিন আহমেদ ‘ভয়েস অফ মাইলস’ এই লাইন আপে গতকাল বাংলাদেশ কালচারাল ফোরাম ফ্রান্সের উদ্যোগে আয়োজিত 'ঈদ উৎসব' কনসার্টে শ্রোতা, দর্শক এবং ভক্তদের গান শুনিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে আয়োজক সংগঠনের সভাপতি শাহ আলম মায়ার উপস্থাপনায় একে একে গান পরিবেশন করেন প্যারিসের স্থানীয় ব্যান্ড দল ম্যাক্সেল, ওয়াহিদ ও সঙ্গীতশিল্পী নাজু আখন্দ।

ব্যান্ড তারকা শাফিন আহমেদ মঞ্চে আসার  সাথে সাথে প্যারিসের থিয়েটার ‘থেয়াত দো জিমনেস মারি-বেল’ হল মুহুর্মুহু করতালিতে উচ্ছ্বসিত শ্রোতাদের হর্ষধ্বনি উৎসবের আমেজ তৈরি হয়।

 

শাফিন আহমেদের একের পর এক জনপ্রিয় ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘পলাশীর প্রান্তর’, ‘নীলা’‘পলাশীর প্রান্তর’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’সহ বেশ কয়েকটি গানের সুরের মূর্ছনায় মুখরিত হয়ে উঠেছিল পুরো হল।

এ সময় প্রিয় শিল্পীর সাথে গানে মেতে ওঠেন নানা বয়সের ভক্তরা। একের পর এক পুরোনো জনপ্রিয় গান ভক্তদের স্মৃতিকাতর করে, আপ্লুত হন তারা।

ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে নানা শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন এই জনপ্রিয় ব্যান্ডের গান শুনতে। এসময় আগত দর্শকরা এত সুবিশাল এ আয়োজনের জন্য বাংলাদেশ কালচারাল ফোরাম ফ্রান্সকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ কালচারাল ফোরাম সভাপতি শাহ আলম মায়া বলেন, দর্শক-শ্রোতা প্রাণভরে উপভোগ করেছেন অনুষ্ঠানটি। আমাদের ফোরামের প্রথম আয়োজনেই প্রবাসীদের মধ্যে যে উৎফুল্লতা আমরা দেখেছি তাতে আমরা সত্যি অভিভূত।