NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

প্রথম সপ্তাহেই ১৫০ কোটি আয় করল ‘কিসি কা ভাই কিসি কি জান’


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫৪ এএম

প্রথম সপ্তাহেই ১৫০ কোটি আয় করল ‘কিসি কা ভাই কিসি কি জান’

ফারহাদ সামজি পরিচালিত এই ছবির হাত ধরে চার বছর পর বড়পর্দায় ফিরলেন অভিনেতা সালমান খান। মুক্তির প্রথম দিন, ২১ এপ্রিল ১৫.৮১ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। আর এবার প্রকাশ্যে এলো নতুন খবর। জানা যাচ্ছে, প্রথম সপ্তাহেই ১৫০ কোটি আয় করল ‘কিসি কি ভাই কিসি কি জান’।

ঈদুল ফিতরের আবহে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। শুক্রবার মুক্তির পর প্রথম সপ্তাহান্তে কেমন আয় করেছিল এই ছবি? শোনা যাচ্ছে প্রথম দিনের পর থেকেই ইদের আবহে ঊর্ধ্বমুখী ছবির ব্যবসা। রোববারও বেশ ভালোই ব্যবসা করেছিল এই ছবি।

ছবি মুক্তির তৃতীয় দিনে দুর্দান্ত ব্যবসা করেছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’। শুধু রোববারই এই ছবি ২৬.৬১ কোটি টাকার ব্যবসা করে। যার ফলে ছবির প্রথম সপ্তাহান্তের মোট আয় ১৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মোট আয় ছিল ১২.৮০ কোটি টাকা।

পরিচালক ফারহাদ সামজি সোশ্যাল মিডিয়ায় ট্রেড অ্যানালিস্ট উইকেন্ড কালেকশন পোস্ট করেন। তিনি লেখেন, ‘কিসি কা ভাই কিসি কি জান প্রথম সপ্তাহান্তে দুর্দান্ত আয় করেছে। সালমান খানের তারকা খ্যাতির সঙ্গে ঈদের মৌসুম শনিবার ও রোববার হাউজফুল করতে পেরেছে। শুক্রবার ১৫.৮১ কোটি টাকা, শনিবার ২৫.৭৫ কোটি টাকা ও রোববার ২৬.৬১ কোটি টাকা। মোট আয় ৬৮.১৭ কোটি টাকা। শনিবার ও রোববারের ব্যবসায় এই লাফ মূলত মাস সার্কিট থেকে এসেছে।’ 

এটা খুব ভালো ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে, কারণ একাধিক বড় বাজেটের ছবি জায়গা ধরে রাখতে হিমশিম খাচ্ছে। শনিবার ছবির আয়ে ৬২.৮৭ শতাংশ বৃদ্ধি  হয়েছে এবং রোববার ৩.৪০ শতাংশ বৃদ্ধি হয়েছে।