NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

একাধিক প্রেম নিয়ে যা বললেন পরীমণি


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪৪ পিএম

একাধিক প্রেম নিয়ে যা বললেন পরীমণি

বরাবরই সংবাদের শিরোনামে থাকেন পরীমণি। হোক সেটা তার কর্মজীবন কিংবা ব্যক্তিজীবন ঘিরে। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে বেশ সুখে আছেন এ অভিনেত্রী। যদিও তার জীবনে শরিফুল রাজই প্রথম পুরুষ নন, জড়িয়েছেন একাধিক প্রেম ও বিয়ের সম্পর্কে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়িকা।

এদিন নিজের অতীত সম্পর্কগুলো নিয়ে অকপট কথা বলেন পরীমণি। তার কথায়, ‘আচ্ছা একটা ব্রেকআপের পর মানুষ কী করে! আর একটা ছেলে দেখব প্রেম করব, এটাই তো স্বাভাবিক। প্রেমিক গোলাপ ফুল দিলে সেটাও আমি সবাইকে দেখাই। তেমনই ব্রেকআপ হলে মন খারাপ থাকে। সেই অনুভূতিটাও আমি উদযাপন করি। সেটাও আবার সবাইকে জানাই। আর কী করব!’

রুপালি জগতে পা রাখার আগেই প্রথম বিয়ে করেছিলেন পরীমণি। পাত্র তার দূর সম্পর্কের এক বড় ভাই হতেন। তার ঠিক দুই বছর পর ফেরদৌস কবীর সৌরভ নামক এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন তিনি। তার ইচ্ছাতেই নাকি বিনোদন জগতে পা রাখা পরীমণির। তবে সেই সম্পর্ক টেকেনি।

চলচ্চিত্রে আসার পর প্রথম দিকে প্রযোজক নজরুল ইসলাম রাজের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল তার। তবে সেই প্রযোজককে বিয়ে করেননি পরীমণি। এরপর এক সাংবাদিকের সঙ্গেও তার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। কিন্তু সেই প্রেম টেকেনি। শোনা যায়, তারা নাকি গোপনে বিয়েও করেছিলেন।

২০২১ সালের মার্চ মাসে খুব অল্প দিনের পরিচয়ে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন পরীমণি। যে সম্পর্কের আয়ু তিন মাসও ছিল না। তারপর নায়িকার জীবনে আসেন শরিফুল রাজ।

উল্লেখ্য, সম্প্রতি পরীমণিকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার অনলাইন। প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে গণমাধ্যমটি। পরীমণির হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।