NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

রোহিতকে আইপিএল থেকে বিরতি নিতে বললেন গাভাস্কার


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫২ এএম

রোহিতকে আইপিএল থেকে বিরতি নিতে বললেন গাভাস্কার

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরপরই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর লম্বা সময় ধরে আইপিএল খেলার পর লাল বলের ক্রিকেটে মানিয়ে নেওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই কষ্টসাধ্য কাজ। তাই আইপিএলের শেষ অংশ থেকে বিরতি নিতে রোহিত শর্মাকে পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার।

লাল বলের ক্রিকেটে বিশ্বসেরার এই লড়াইয়ের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে ভারত। এই ম্যাচকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা করতেও শুরু করেছে দুই দল। ভারত দলের পরিকল্পনার অনেকটা জুড়েই থাকবেন রোহিত। ভালো ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে ভারতের অধিনায়ককে। 

স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে গাভাস্কার বলেন, ‘(মুম্বাই ইন্ডিয়ান্সের) ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন দেখতে চাই আমি। সত্যি বলতে, আমি বলব রোহিতও যেন আপাতত কিছুদিনের জন্য বিরতি নেয় এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নিজেকে ফিট রাখে। প্রয়োজনে আইপিএলের শেষ দিকে কয়েক ম্যাচের জন্য ফিরতে পারে। তবে এই মুহূর্তে তার উচিত, নিজে কিছুটা স্বস্তির ফুরসত খুঁজে নেওয়া।’

‘তাকে কিছুটা শ্রান্ত ও আনমনা মনে হচ্ছে। হতে পারে, এই পর্যায়ে সে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা ভাবছে… জানি না। তবে আমি বিশ্বাস করি, এই মুহূর্তে তার কিছুটা বিশ্রাম প্রয়োজন। এরপর সে শেষ তিন-চার ম্যাচের জন্য ফিরতে পারে, যেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ছন্দ খুঁজে পায়।’-আরও যোগ করেন তিনি।