NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

এখন কেন পাগড়ি পরেন অরিজিৎ?


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪১ এএম

এখন কেন পাগড়ি পরেন অরিজিৎ?

হঠাৎ করেই মঞ্চের অনুষ্ঠানের সময় পাগড়ি পরা শুরু করেছেন অরিজিৎ। আগে তাকে খালি মাথাতেই দেখা যেত। কিন্তু ২০২১ থেকে তিনি আর খালি মাথায় অনুষ্ঠানে আসেন না। অনেকের এই নিয়ে বহু দিনের কৌতূহল। সে রহস্য ফাঁস হলো গায়কের চলতি বছরের জন্মদিনে। অরিজিৎ গত ২৫ এপ্রিল পা রাখলেন ৩৬ বছরে।

গায়কের ঘনিষ্টজনরা বলছেন, ২০২১-এর ৬ জুন থেকে তাকে পাগড়িতে দেখা গেছে। সেই সময় বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির তাণ্ডব। চারিদিকে স্বজনহারার শোক। যে যার নিজের বাড়ি বা আশ্রয়ে ফিরে গিয়েছেন। অরিজিৎও সেই সময় মুম্বাই ছেড়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মভিটায় ফিরে আসেন। তখন থেকেই নাকি তিনি পাগড়ি পরাও শুরু করেন। গায়কের যুক্তি, তিনি তার শিক্ষা-সংস্কৃতির শিকড়ে ফিরে যেতে চেয়েছিলেন। তাই এই বিশেষ উদ্যোগ।

তাদের কথায়, অরিজিতের মা বাঙালি। বাবা শিখ। তাই অরিজিৎ তার পরিবারের পুরোনো রীতি ফেরাতেই পাগড়ি পরা শুরু করেন। ওই বছর থেকেই তিনি স্থায়ীভাবে জিয়াগঞ্জেই স্ত্রী, দুই সন্তানকে নিয়ে বাস করতে শুরু করেন। মুম্বাইয়েও তার বাড়ি আছে। কিন্তু তিনি দরকার ছাড়া সেখানে খুব একটা যান না।