NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন খালেদা জিয়া : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০৭:৫৬ এএম

চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন খালেদা জিয়া : তথ্যমন্ত্রী

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আপনারা কি জানেন, খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন? তৎকালীন সাপ্তাহিক পত্রিকা ‘নিপুণ’-এ তার বাবা একটি সাক্ষাৎকার দিয়ে এমন তথ্য দিয়েছিলেন। ২০-২৫ বছর আগের দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার মেয়ে খুব সাজগোজ করত। তার চিত্রনায়িকা হওয়ারও ইচ্ছা ছিল।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

চলচ্চিত্র উন্নয়ন নিয়ে হাছান মাহমুদ বলেন, 'বছরে ১০টি ভারতীয় ছবি মুক্তি পেলে আমাদের চলচ্চিত্রের ক্ষতি হবে বলে আমি মনে করি না। বরং মানুষ হলমুখী হবে, অনেক হল খুলবে। এতে আমাদের চলচ্চিত্রের জন্য আরো বড় জায়গা তৈরি হবে। আমাদের ছবি, আমাদের চলচ্চিত্র উপকৃত হবে।'

তিনি আরো বলেন, 'পাকিস্তানে হলের সংখ্যা কমতে কমতে ৩০-৩৫টিতে নেমে এসেছিল। তখন তারা ভারতীয় হিন্দি ছবি আমদানি শুরু করে দেয়। এরপর হলের সংখ্যা বেড়ে এক হাজার ২০০ হয়েছে। তাদের চলচ্চিত্রের মানও অনেক উন্নত হয়েছে। আমাদের দেশেও ভালো ভালো ছবি হচ্ছে। সামাজিক ছবি প্রচুর হচ্ছে। ছবি থেকে অশ্লীলতা বিদায় নিয়েছে। সামাজিক ও অ্যাকশনধর্মী ছবি হচ্ছে। আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছে। করোনা মহামারি না হলে এরমধ্যে আরো অনেক সিনেমা হল চালু হয়ে যেত। দেশে সিনেপ্লেক্সের সংখ্যাও বাড়ছে।'

চলচ্চিত্র শিল্পের জন্য একটি জাদুঘর হতে পারে। এফডিসিতে নতুন ভবন হওয়ার পর সেটা করা হবে বলে জানান তথ্যমন্ত্রী।

মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, সদস্য এইচডি রুবেল, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সেক্রেটারি চিত্রনায়িক নিপুণ, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাস প্রমুখ।