NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

বাবা হলেন ‘হ্যারি পটার’


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৯:৪৫ পিএম

>
বাবা হলেন ‘হ্যারি পটার’

‘হ্যারি পটার’ খ্যাত হলিউড অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ বাবা হয়েছেন। দীর্ঘদিনের প্রেমিকা এরিন ডার্ক ও তার জীবনে এসেছে এই সন্তান।

ড্যানিয়েল র‌্যাডক্লিফ যে বাবা হতে যাচ্ছেন সে খবর আগেই জানা গিয়েছিল। সম্প্রতি তাকে নিউ ইয়র্কের রাস্তায় সন্তানসহ প্রেমিকাকে দেখা গেছে।

এক দশকেরও বেশি সময় ধরে প্রেমিকা এরিন ডার্কের সঙ্গে সম্পর্কে রয়েছেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ। ২০১৩ সালে ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবিতে প্রথম বার একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল ও এরিন। 

সেই ছবির সেটেই তাদের প্রেম হয়। নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেন তারা।

‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে সিনেপ্রেমীদের কাছে ব্যাপক পরিচিত মুখ ড্যানিয়েল। এছাড়া ড্যানিয়েলের জনপ্রিয়তার ধারে কাছে না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক।