NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৩০ এপ্রিল ফ্রান্সে 'ঈদ উৎসব'


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১৪ এএম

৩০ এপ্রিল ফ্রান্সে 'ঈদ উৎসব'

পরিবার-পরিজন থেকে দূরে থাকা ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে 'ঈদ উৎসব' নামে কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ কালচারাল ফোরাম ফ্রান্স।

এতে দর্শক মাতাতে মঞ্চে থাকবেন বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় ব্যান্ড মাইলসের ব্যান্ড তারকা শাফিন আহমেদ, ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীত শিল্পী মেহরাব, প্রজন্মের সুপরিচিত সঙ্গীতশিল্পী নাজু আখন্দ, ওয়াহিদসহ ফ্রান্সের স্থানীয় শিল্পীরা।

প্যারিসের অদূরে ক্যাথসীমাস্থ বটতলা রেস্টুরেন্টের হল রুমে সাংবাদিক সম্মেলনের আয়োজক সংগঠনের সভাপতি শাহ আলম মায়া অনুষ্ঠানটি সফল করার জন্য প্রবাসীদের সহযোগীতা কামনা করেছেন।

 

সংগঠনের সিনিয়র সহ সভাপতি হোসেন সালাম রহমানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপদেষ্টা সাংবাদিক অধ্যাপক অপু আলম, অজয় দাস, অর্থ সম্পাদক দবির আহমদ, অফিওরা পরিচালক কৌশিক রাব্বানী, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) পরিচালক এমডি নুর প্রমুখ।

আয়োজকরা জানান, আগামী রবিবার (৩০ এপ্রিল) প্যারিসের অভিজাত হল ‘Théâtre du Gymnase Marie Bell’ এই ঈদ আয়োজন অনুষ্ঠিত হবে। ঈদ উৎসবের টিকেট পাওয়া যাবে অফিওরা, বাংলা অটো ইকোল, শাহ প্রিন্টিং প্রেস, আনুশকা ও বিসিএফ কার্যালয়ে।