NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

খেরসনে অবস্থান নিল ইউক্রেনীয় সেনারা, পাল্টা হামলার গুঞ্জন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৫ পিএম

খেরসনে অবস্থান নিল ইউক্রেনীয় সেনারা, পাল্টা হামলার গুঞ্জন

রাশিয়ার অধিকৃত অঞ্চল খেরসনের দিনিপ্রো নদীর পূর্ব প্রান্তে অবস্থান নিয়েছে ইউক্রেনীয় সেনারা। নদীর অপর প্রান্তে বর্তমানে অবস্থান করছে রুশ সেনারা। ইউক্রেনীয় বাহিনী নদীর এ প্রান্তে অবস্থান নেওয়ায় গুঞ্জন উঠেছে, রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তারা।

যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব দ্য ওয়ার এ তথ্য জানিয়েছে। রাশিয়ার কয়েকজন সামরিক ব্লগারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সংস্থাটি বলেছে, দানিপ্রো নদীর পূর্ব প্রান্তে যে ইউক্রেনীয় সেনারা অবস্থান নিয়েছে এটি নিশ্চিত।

তবে ইউক্রেনের সেনাবাহিনী সরাসরি নিজেদের সেনাদের গতিবিধির বিষয়টি অস্বীকার করেছে। অপরদিকে রাশিয়া এ বিষয়টিকে উড়িয়ে দিয়েছে।

তবে উল্লেখসংখ্যক ইউক্রেনীয় সেনা যদি দানিপ্রো নদীর কাছে সত্যি সত্যি পৌঁছে থাকে, তাহলে নদীর অপর প্রান্ত থেকে রুশ বাহিনীকে হটিয়ে দিতে এ বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমনকি সুযোগ তৈরি হলে ইউক্রেন ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গেও রাশিয়ার যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারবে।  

তবে যেখানে ইউক্রেনের সেনাদের অবস্থান নেওয়ার কথা বলা হচ্ছে সেখানে প্লাবনভূমি, সেচখাল ও অন্যান্য জলাভূমিতে ভরা। ফলে সেখান থেকে পাল্টা আক্রমণ চালানোর কঠিন হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর ব্যাপারে গত কয়েকদিন ধরেই বলে আসছে ইউক্রেন। তবে কখন এবং কোন স্থানে অপারেশন চালানো হবে এ বিষয় নিয়ে কোনো কিছু জানায়নি দেশটির সেনাবাহিনী।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি হামলা করার কয়েকদিনের মধ্যে বিনা রক্তপাতে খেরসন দখল করে রুশ বাহিনী। তবে নভেম্বরে খেরসন শহর এবং নদী পূর্ব দিক থেকে রাশিয়ার সেনাদের হটিয় দিতে সমর্থ হয় ইউক্রেন। এখন তারা চাইছে নদীর অপর প্রান্ত থেকেও তাদের সরিয়ে দিতে ।