NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সিলেটে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:১৭ এএম

সিলেটে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

সিলেটের শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় শাহী ঈদগাহে এ জামাত অনুষ্ঠিত হয়।

শাহী ঈদগাহে ঈদের নামাজের ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা এবং নামাজের পূর্বে বয়ান পেশ করেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দীন কাশেমি।

এ বছর সিলেট জেলা ও মহানগরে মোট তিন হাজার ২৩টি মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র সিলেট মহানগরীতে এবার ৪৩৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৪৭টি মসজিদে ও ৯০টি ঈদগাহে অনুষ্ঠিত হয়। আর সিলেট জেলায় মোট ২ হাজার ৫৮৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মসজিদে ২ হাজার ১৩৯টি ও ঈদগাহে ৪৪৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

dhakapost

এছাড়া হজরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায়, কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টা এবং আলিয়া মাঠে সকাল ৮টায় ঈদের জামাত শুরু হয়।

সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।