NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রোম-ঢাকা রুটের ফ্লাইট পুনরায় চালুর দাবিতে আলোচনা সভা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৪ এএম

রোম-ঢাকা রুটের ফ্লাইট পুনরায় চালুর দাবিতে আলোচনা সভা

রোম-ঢাকা রুটের ফ্লাইট পুনরায় চালু করার দাবি জানিয়ে এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করার প্রত্যয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি। 

রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ এনাম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের রাজনৈতিক প্রটোকল কর্মকর্তা মোঃ সোহাগ আহমদ অয়েছ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা। 

অনুষ্ঠানে অনন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইতালি বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির সভাপতি শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সভাপতি নায়েব আলী, নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালির সভাপতি জাহাঙ্গীর আলম, সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বারি, বিশ্ব সঙ্গীত কেন্দ্র ইতালির প্রতিষ্ঠাতা কাজী জাকারিয়া‌, দৈনিক জন্মভূমি সম্পাদক বেলাল হোসেন, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সহ সভাপতি রুবেল আহমেদ, ভিক্টোরিয়া বাজার ব্যবসায়ী সমিতি ইতালি সাধারণ সম্পাদক তারেক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল, ইসলামি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তরপিনাত্তারা মুসলিম সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশীদ রাজী‌।

 

এ সময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ‌ সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সহ সভাপতি লায়লা শাহ, হাসাদুর রহমান হান্নান, শরীফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা মাসুদা আক্তার, আশরাফুল আলম রিকন, কোষাধক্ষ্য লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক খান রবিন, মহিলা সম্পাদিকা আখি সীমা কাওসার, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন, সম্মানিত সদস্য শাহীন খলিল কাওসার, নাজমুল আহসান তুহিন, আমিনুল ইসলাম রাসেল, সহমহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালি, মহিলা সংস্থা ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, পাবনা জেলা সমিতি সহ আরোও বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।