NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

এবার তেলেগু সিনেমায় বলিউডের নবাব


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০৫:৫১ এএম

এবার তেলেগু সিনেমায় বলিউডের নবাব

বলিউডের পর এবার তেলেগু সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সাইফ আলী খান। তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেকের জন্য ‘আরআরআর’ তারকা এনটিআর জুনিয়রের সঙ্গে কাজ করতে যাচ্ছেন সাইফ। 

সাইফ‘এনটিআর ৩০’ সিনেমার সেটে যে গিয়েছিলেন তার ছবিও ইতোমধ্যে দেখা গেছে।  

বলিউডে নিজের কর্মজীবন শুরু করেছিলেন রোম্যান্টিক কমেডি ছবির নায়ক হিসাবে। তার পরে অবশ্য বহু বিচিত্র চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। ‘ওমকারা’, ‘ফ্যান্টম’-এর মতো ছবিতে তাঁর কাজ প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচকদের দ্বারা। গত কয়েক বছরে খলনায়কের চরিত্রের দিকেই বেশি ঝুঁকেছেন সাইফ। সম্প্রতি ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা গেছে সাইফকে।  

‘এনটিআর ৩০’-এও খল চরিত্রের জন্য ভাবা হয়েছিল তাকে। সপ্তাহ খানেক আগে শোনা গিয়েছিল,  সিনেমা না কি করবেন না সাইফ। এখন খবর, ‘আরআরআর’ তারকার সঙ্গে অভিনয় করার সুযোগ নাকি ছাড়তে নারাজ বলিউডের নবাব।
 
‘এনটিআর ৩০’-এ এনটিআর জুনিয়রের পাশাপাশি দেখা যাবে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকেও। এ সিনেমায় বাবা ও ছেলে— দু’জনের চরিত্রেই অভিনয় করবেন ‘আরআরআর’ তারকা।